বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজধানীর আজিমপুরের মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা আট মাসের শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অভিযুক্ত এক নারীকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকাতির ঘটনায় কোনও মালামাল উদ্ধার করা যায়নি।

শনিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় তিন জনের সম্পৃক্ততার কথা জানিয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশ কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com