মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

রোববার (৩ নভেম্বর) ভোর পৌনে ৫টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর রাত ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর পৌনে ৫টার পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। এ সময় পদ্মা নদীর মাঝে রো রো ফেরি বরকত নোঙর করে রাখা হয়।

পরে সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশায় রোববার ভোর পৌনে ৫টা থেকে সোয়া ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ছোট-বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com