বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আমনুরায় ডিএনসি’র অভিযানে ১৭ কেজি গাঁজা ও একটি পিকআপসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১৭ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে পিকআপ চালক মো. জনি ইসলাম (২৮) ও তার হেলপার একই গ্রামের মৃত সাদিকুলের ছেলে মো. রাজীব হোসেন (২৯)।
ডিএনসি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়, ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে জেলা ডিএনসির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার জেলার সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার দরগাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক মো. জনি ইসলাম ও তার হেলপার মো. রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে বিকেলে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়ার বাসুমিয়ার ছেলে হজরত (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার এইসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com