সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আলীকদমে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ইলিয়াছ ও নাজিমের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

আলীকদম(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান আলীকদমে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের লামা প্রতিনিধি ইলিয়াছ আরমান ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আলীকদম প্রেসক্লাবের সামনে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিদের অংশগ্রহণে এ

 

মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীকদম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভরঞ্জন বড়ুয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, লামার আজিজনগরে এক নারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক ইলিয়াছ আরমান ও নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা দায়ের করেন। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মহল বিশেষের ইন্ধনে এই মিথ্যা মামলা করা হয়। বক্তারা আরো বলেন, ‘সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষায় আলীকদমে কর্মরত সাংবাদিকরা এক ও অভিন্ন

 

অবস্থানে রয়েছে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বন্ধুপ্রতীম সাংবাদিক অন্য উপজেলায়ও প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হন, তবে সেখানেও আমরা অধিকার আদায়ে একাত্ম আছি।’ অনতিবিলম্বে দুই সাংবাদিককে জড়িয়ে দায়ের মিথ্যা করা মামলা প্রত্যাহার করার জন্য তারা দাবী জানান। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর লামা আজিজনগর ইউনিয়নে অনুষ্ঠিত একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার নিউজ কাভার করেন সাংবাদিকরা। এ অজুহাতে খুরশিদা নামে একজন মহিলা চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ইলিয়াছ ও নাজিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com