মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন স্কুলছাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন এক স্কুলছাত্রী। নবম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার পৌর এলাকার আলীনগর মহল্লার এক তরুণের সঙ্গে ওই স্কুললছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন দুপুরে ওই স্কুলছাত্রীর বাড়ি যান এবং বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ছাত্রীর বাবাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান। এছাড়া মেয়ের মা ও তার মামাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে মোছা. তাছমিনা খাতুন বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে মেয়ের মা ও তার মামার কাছে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com