বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজার আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজার আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে  মানুষের ঢল
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেছেন অনেকে।আজ শনিবার সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছে মানুষ। বেলা ২টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে।

বেলা সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মগেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন। ভেতরে ঢুকে দেখা গেল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষ। আজ শনিবার দুপুরে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষ।

লালবাগ থেকে বন্ধুদের সঙ্গে জানাজায় অংশ নিতে এসেছেন আহসান উল্লাহ। তিনি বলেন, ‘হাদি ভাইয়ের জানাজায় অংশ নিতে এসেছি। আজকে জনতার ঢল নামবে। তাই আগেই চলে এসেছি।’

এদিকে ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। জানাজায় অংশ নিতে আসা মানুষকে কয়েক স্তরে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব, আনসার মোতায়েন করা হয়েছে ।

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ নেওয়া হলো সোহরাওয়ার্দী মেডিকেলে
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।

বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের চাওয়া অনুসারে হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এ জন্য জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

এর আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ ঢাকায় আনা হয়। রাতে হাদির মরদেহ হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর রাখা হয়।

হাদির জানাজায় যাঁরা অংশ নিতে এসেছেন পুলিশ তাঁদের তল্লাশি করে ঢোকাচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ শনিবার দুপুরেহাদির জানাজায় যাঁরা অংশ নিতে এসেছেন পুলিশ তাঁদের তল্লাশি করে ঢোকাচ্ছে।
ওসমান হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সীমিত থাকবে।
শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। আজ জুমার নামাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com