রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ইয়েমেনে মার্কিন হামলার পর বাড়লো জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর হুথিদের লক্ষ্য করে আজ শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে সরাসরি হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিনি সেনারা। এ ঘটনার পরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৫৫ শতাংশ। খবর রয়টার্সের।

ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের হেড অব ইকোনমিক রিসার্চ ক্রিস সিক্লুনা রয়টার্সকে বলেন, আজ সকালে পরিমিতভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। যদিও তা এখন পর্যন্ত ৮০ ডলারের নিচে আছে। তবে মূল্যস্ফীতির দৃষ্টিকোণ থেকে উদ্বেগ তৈরি করবে না। কারণ, মূল্যবৃদ্ধি কিছুটা হলেও অস্বাভাবিক কিছু ঘটবে না বলেই তিনি মনে করেন।

সিঙ্গাপুরের এএনজেড-এর এশিয়া গবেষণার প্রধান খোন গোহ বলেছেন, এখনই প্রভাব সম্পর্কে বলার সময় আসেনি। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে।

মূলত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে মার্কিন জাহাজে ইরান-সমর্থিত হুথিদের হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হুথি উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এই আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, হুথিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সহায়তা করেছে রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com