রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়তি চাপ নেই পদ্মা সেতুতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪১৪ বার পঠিত
ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়তি চাপ নেই পদ্মা সেতুতে
ফাইল ফটো
মুন্সিগঞ্জ সংবাদদাতা : ঈদে ঘরমুখী যাত্রীদের কোনো চাপ দেখা যায়নি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ঈদের আর মাত্র দুইদিন বাকি থাকলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) যানবাহন চলাচল স্বাভাবিক। পদ্মা সেতুতেও যানবাহনের কোনো চাপ নেই।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন।তিনি বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ঈদে ঘরমুখী যাত্রীদের যাত্রা এখনো শুরু হয়নি বলে মনে হয়।’
অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনো চাপ নেই, অতিরিক্ত কোনো যানও দেখা যাচ্ছে না। এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com