মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাসের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিকালে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৪৫৫ টাকাতেই বিক্রি হবে। তবে অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে সদ্য বিদায়ী ২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল এবং সাত দফা দাম বাড়ানো হয়েছিল। এর মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল এবং এপ্রিল, মে, জুন ও নভেম্বরে এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল। যার মধ্যে নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারে ১ টাকা দাম কমেছিল। আর সবশেষ গত ডিসেম্বরে অপরিবর্তিত ছিল এলপিজি ও অটোগ্যাসের দাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com