সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ওজন ও পরিমাপে কারচুপি করায় জরিমানা আদায় :বিএসটিআই’র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) এ অভিযান চালায় বিএসটিআই। অভিযানে ওজন ও পরিমাপে কারচুপি করে অকটেন কম দেওয়ায় আশরাফের মোড়ে অবস্থিত মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সুইটমিট (মিষ্টি) উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত পণ্যের গায়ে লেবেল-স্টিকার না থাকায় খড়খড়ি মোড়ে মেসার্স বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী শোরুম ও মেসার্স আরাফাত মিষ্টি শোরুম প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে মিষ্টির লাইসেন্স গ্রহণের ১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।রাজশাহী পবা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মোঃ আবুল কায়েম।জনস্বার্থে বিএসটিআই’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই’র পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com