বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ওয়ার্ড কাউন্সিলর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় চরমোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
ওর্য়াড কাউন্সিলর মো. ইব্রাহিম আলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম রবু, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।
নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয় এবং চূড়ান্ত খেলায় এরফান গ্রুপ ১-০ গোলের ব্যবধানে মাইকেল গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা পরিচালনা করেন মো. শামিম খান। তাকে সহযোগিতা করেন অহেদুল ইসলাম ও তৌহিদ। ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com