বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারে ধারালো ছুরি ও টমটমসহ পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরি ও একটি টমটম অটোরিকশাসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), চকরিয়ার ঢেমুশিয়ার শহীদ হোসাইন (২৫) এবং মহেশখালীর কুতুবজোম চর পাড়ার মো. আব্দুর রহিম (১৬)।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করে পুলিশ। ছুরিগুলোর মধ্যে একটি টিপ ছুরি (লম্বা ৯ ইঞ্চি ৩ সুতা) এবং তিনটি ফোল্ডিং ছুরি (প্রত্যেকটি লম্বা যথাক্রমে ৭.৫ ইঞ্চি, ৭.৫ ইঞ্চি ও ৩.৫ ইঞ্চি) রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত টমটম অটোরিকশাও জব্দ করা হয়৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com