মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কচুয়ায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর কচুয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন, কচুয়া ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কচুয়া উত্তর বাজার ও পলাশপুর বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। আরো উপস্থিত ছিলেন ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন, নমুনা সংগ্রহকারী সাদ্দাম হোসেন ও অফিস সহায়ক মো. সাইফুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দণ্ড ১৫(১) এর ৪ (খ) ধারা লঙ্ঘন করায় মোট ০৩ (তিন)টি মুদি পাইকারি দোকানকে প্রায় ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয় এবং ৫৮১ (পাঁচশত একাশি) কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে কচুয়া থানার একদল চৌকস পুলিশ ফোর্স সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com