মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কমেছে শীতের দাপট, সারা দেশে বৃষ্টির আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কয়েকটি জেলায় কয়েকদিন ধরে বইছিল মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও দাপট দেখিয়েছে শীত। হিমবাতাসের সঙ্গে কুয়াশা পড়ায় ব্যাহত হচ্ছিল জীবনযাত্রা। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। হঠাৎ কেন শীতের এই ছন্দপতন।

কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলছেন। এমনকি আজ দিবাগত মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন শীত ও বৃষ্টি-দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটির সঙ্গে বিপুল মেঘমালার সৃষ্টি হয়েছে, যা দ্রুত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ এসব মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে রোববার বিকেল পর্যন্ত।

আবহাওয়াবিদেরা মনে করছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় তা দ্রুত ভূখণ্ডের ওপরে চলে আসছে। প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যেতে পারে। শুক্র ও শনিবার দেশের উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

লঘুচাপের প্রভাবে বাংলাদেশের ভেতরে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের গতিপথ আটকে আছে। এতে শীতের তীব্রতা কমে এসেছে। আগামী তিন দিন শীত হালকা বাড়লেও দেশের কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার আশঙ্কা কম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com