সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করলো ডিএনসিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় উত্তরার বিপণিবিতান রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির আওতাধীন এলাকায় দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে রোববার (০৯ মে) উত্তরায় অভিযানে যান ডিএনসিসির দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী মেজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের দোকানগুলোতে স্যানিটাইজার, হাত ধোয়ার জায়গা, সামাজিক দূরত্বের জন্য জায়গা চিহ্নিত ছিল না। এসব অভিযোগে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে মেয়র মহোদয়ের অনুমতি নিয়ে মার্কেটটি আবার খুলে দেওয়া হবে।

এ অভিযান কার্যক্রম পরিদর্শনে ছিলেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামও।

তিনি বলেন, আজমপুরের ওই শপিং কমপ্লেক্সে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এছাড়া মার্কেটের নিচতলায় পার্কিংয়ের জায়গায় দোকান বানানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার কোনো বালাই নেই। কোনো সতর্কবার্তাও চোখে পড়েনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com