সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কর্ণফুলীতে ৩৭৮ কেজি জাটকা জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে সদরঘাট নৌ পুলিশ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে সী পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা জব্দ করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাটকা সংরক্ষণ আইন এবং নিষিদ্ধ জাল ব্যবহাররোধে সাগরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানের সময় সী পাওয়ার-১ ফিশিং জাহাজে অন্যান্য মাছের সঙ্গে মিশ্রিত অবস্থায় জাটকা পাওয়া যায়, যা আমরা আলাদা করে জব্দ করি।

অভিযানে জাটকা জব্দ করা হলেও কাউকে আটক বা জরিমানা করা হয়নি। পরে ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সদরঘাট নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে অভিযান চালায়। এসব জাল ব্যবহার করে জাটকা ধরা বন্ধে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জহির জানান, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান খুবই গুরুত্বপূর্ণ। জাটকা রক্ষা করতে পারলে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com