বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৫৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা। এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম লেক কাপ্তাই হ্রদে কার্প ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১লা মে মধ্যরাত থেকে ৩ মাসের জন্য রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের সকল প্রকাশ মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অনুযায়ী ১মে থেকে কাপ্তাই হ্রদের সলক প্রকার মাছ শিকার ও আহরণ, বাজারজাত করণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় এই ৩ মাস নৌ পুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা ও অভিযান পরিচালনা করবে।

এ ছাড়া কাপ্তাই হ্রদের অবৈধভাবে জাক ব্যবহার করে মাছ আহরণকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএফডিসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যদিকে মাছ ধরা বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদের সাথে জড়িত জেলেদের সরকারীভাবে ভিজিএফ চাল বিতরণ করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হবে জানান জেলা প্রশাসক।

এর আগে গত ২১ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে হ্রদে ৩মাস মাছ শিকার বন্ধ রাখার বিষয়ে অনুষ্ঠিক এক জরুরী বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com