সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কীর্তনখোলায় তেলের ট্রলারে আগুন:পাঁচজন দ্বগ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি  জ্বালানী তেলের ট্রলারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে ওই ট্রলারে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চারজনকে বুধবার দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহতরা হলেন- মো. মান্না, মানিক হোসেন, রুবেল ও সম্পদ মিয়া। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার  বিকেল সোয়া পাঁচটার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানী তেল ও ব্রয়লার মুরগীর খাবার লোড করা হচ্ছিলো। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ট্রলারে থাকা ছয়জনের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়।বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com