বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুড়িগ্রামে বাড়ছে শীত ও ঘন কুয়াশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নবান্নের শুরুতে কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীত ও ঘন কুয়াশা।

দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম ভারতের সীমান্তবর্তী হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে সন্ধ্যা হতেই বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর মাত্রা একটু বেড়ে গেছে।

গত একসপ্তাহ ধরে ব্যবধান হচ্ছে দিন ও রাতের তাপমাত্রার অনুপাত। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে এ অঞ্চল।

দিনে ঠান্ডার তীব্রতা না থাকলেও সন্ধ্যার পর পর ঠান্ডার তীব্রতা আরও বাড়তে থাকে। সন্ধ্যায় গরম কাপড় ছাড়া বাহিরে যাওয়া যায় না।

সরেজমিনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষজন সকালে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে নিজ নিজ কাজে যাতায়াত করছে। শিক্ষার্থীরা সোয়টার পরে বিদ্যালয়ে যাচ্ছে। কুয়াশার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে বাস, ট্রাক চালাচ্ছে। নবান্নে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।

পাঁচগাছি এলাকার মাছ বিক্রেতা নারায়ণ চন্দ্র বলেন, আমরা কয়েকজন প্রতিদিন শুলকুর বাজার, পাঁচগাছি ও যাত্রাপুর নদী এলাকা থেকে মাছ কিনে শহরে গিয়ে বিক্রি করি। কিন্তু গত কয়েকদিন থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা ও কুয়াশা বাড়তে শুরু করছে। আজ ঠান্ডার সাথে কুয়াশা বেশি।সা মনে মাসে ঠান্ডা বেশি হলে আমাদের সাইকেল নিয়ে যাতায়াতে অনেক কষ্ট হবে। কিন্তু উপায় নাই সংসার চালাতে হবে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ কুড়িগ্রামে সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এখনও তাপমাত্রা তেমন না কমলেও আগামী মাসে তাপমাত্রা অনেকটা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com