মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কেরানীগঞ্জে দিয়াশলাই কারখানায় ভয়াবহ আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা এলাকায় হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামের একটি দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টার চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে এনেছে। রাত নয়টা পর্যন্ত কারখানার ভেতরে অংশে আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া জানান এপর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটি কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

কারখানা শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করছিলো। তবে আগুন লাগার আগেই বিকাল পাঁচটায় কারখানাটির ছুটি হয়ে গেলে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com