সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কোটা বহালের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতিকী অবরোধ কর্মসূচিও পালন করেন তারা।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরবর্তীতে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক পাঁচ মিনিটের জন্য অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তকে নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে তা প্রত্যাহারের দাবি জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, আমাদের আন্দোলন বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে। আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের যে ঘোষণা পত্র আছে, সেখানে তিনটি মূলনীতি উল্লেখ আছে; সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক সুবিচার। কোটা পদ্ধতি আমাদের এই তিনটি মূলনীতির বিরুদ্ধে। আমরা আমাদের সংবিধানের এই তিনটি মূলনীতি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল রাখা বৈষম্যমূলক। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। তাদের আমরা শ্রদ্ধা করি। তবে কোটা পদ্ধতির মাধ্যমে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। কোটা পদ্ধতি থাকলে সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার মূল্যায়ন পাবে না।সমাবেশ থেকে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com