বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

করোনা সংক্রমণ রোধে বাসে যাত্রী পরিবহণে বিআরটিএর নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪৮ বার পঠিত
করোনা সংক্রমণ রোধে বাসে যাত্রী পরিবহণে বিআরটিএর নির্দেশনা
ফাইল ফটো

অনলাইন নিউজ : করোনা সংক্রমণ রোধে দীর্ঘ লকডাউন শেষে আগামীকাল বুধবার থেকে সবকিছু খুলে দিচ্ছে সরকার। তবে আগামীকাল থেকে সড়কপথে নির্ধারিত গণপরিবহণের অর্ধেক চলতে পারবে—এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালানোর বিষয়ে ব্যবস্থা নেবে।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল (বুধবার) থেকে আসন পূর্ণ করে পরিবহন চলতে পারবে। তবে কোনোভাবেই দাঁড়িয়ে বা আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চলেছে। এর জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ করে তা আদায়ের সিদ্ধান্ত দেয় সরকার। কিন্তু কাল থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আর প্রযোজ্য হবে না।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিআরটিএ বলেছে, গণপরিবহণের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, চালকের সহকারী এবং টিকিট বিক্রির কাজে জড়িত প্রত্যেককে মাস্ক পরতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার। যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এর বাইরে সরকারঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাতে হবে। তা না হলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com