সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পহেলা রমজান বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর লক্ষীপুর মোড়ে ইফতার বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, প্রথমদিনের ন্যায় প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন,রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান কিটু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com