মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হাজীর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির ফলমূলের গাছ কেটে বাগান দখলের পাঁয়তারা ও বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরল আলম (৫২) নামে এক ব্যক্তি তার বড় ভাই শাহ আলম (৬২) পিতা, মৃত ঠান্ডা মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নুরুল আলম বলেন,গত ২৪ বৎসর ধরে আমার দখলে থাকা জায়গাতে বিভিন্ন ধরনের ফলমূল গাছ রোপণ করে ভোগদখল করে আসছি। চার মাস আগে আমার বড় ভাই শাহ আলম জায়গাটি নিজের দাবি করলে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদকে অবহিত করি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সালিশি বৈঠকের কথা বললে- অভিযুক্ত শাহ আলমসহ ৭ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে এবং বাগানে রোপণ করা গাছ কেটে ফেলে।

গাছকাটার কথা স্বীকার করে শাহ আলম বলেন, জায়গাটা আমার নিজের। তাই গাছ কেটেছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুব জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছকাটার বিষয় সত্য। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com