মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গাজীপুরে এবার কারখানার গুদামে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৩টায় নিট এশিয়া কারখানার ঝুটের গুদামে কালো ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঝুটের পুরো গোডাউনটিতে। এ সময় কারখানাটির পাশে অবস্থিত লিজ ফ্যাশন লিমিটেড কারখানার ফায়ার সেফটি কর্মীরা খোঁজ পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সফিপুরের নিট এশিয়া কারখানায় আগুন লাগার খবরে দুপুর ২টা ৪৫ মিনিটে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com