বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজমাহী র‌্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে। অভিযানে আটক হয়েছে এক মাদক কারবারী। আজ রোববার ভোর রাতে গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।আটক মাদক কারবারীর নাম শিশু শেখ (২১)। তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা

করলে র‌্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র‌্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com