সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোদাগাড়ীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

 

 

রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে দখল করায় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী ও জমির মালিকরা ভেতরে প্রবেশ করতে পারছে না। এমন অভিযোগ তুলে গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের আব্দুস সামাদ সালাফীর ছেলে আব্দুল আহাদ গত ২৭ সেপ্টেম্বর গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আহাদের গোদাগাড়ী থানার ২৮৪ নং নলত্রী মৌজায় ১.৬২ একর জমি রয়েছে। যার আরএস দাগ নং ২৬,৩৬,৩৪, ৩৫, ৩৩, ৩২ তার মধ্যে ২৬ ও ৩৬ নং দাগটি আরএস রেকর্ডীয় নকশায় ৭৩ নং দাগের সাথে সংযুক্ত আছে। কিন্তু সেখানে গোদাগাড়ী উপজেলার পানিহার নলত্রী গ্রামের আব্দুল বারির ছেলে তাকিউদ্দিন ও মৃত মোকবুলের মেয়ে খাদিজা অবৈধভাবে রাস্তাটি দখল করে নেওয়ায় জমিতে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে।

আব্দুল আহাদ নিজে তাকিউদ্দিন ও খাদিজাকে রাস্তাটি দখলমুক্ত করতে বললে প্রাণ নাশের হুমকি সহ রাস্তাটি না ছাড়ার ঘোষণা দেয়। তারা উৎশৃঙ্খল প্রকৃতির হওয়ায় রাস্তাটি ফাকা করতে গেলে যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে।

আব্দুল আহাদ নিজে তাকিউদ্দিন ও খাদিজাকে রাস্তাটি দখলমুক্ত করতে বললে প্রাণ নাশের হুমকি সহ রাস্তাটি না ছাড়ার ঘোষণা দেয়। তারা উৎশৃঙ্খল প্রকৃতির হওয়ায় রাস্তাটি ফাকা করতে গেলে যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, রাস্তাদখল মুক্ত করার আমাদের কাজ না। এসব বিষয় মূলত এসিল্যান্ড দেখবে তবে আমি একটি অভিযোগের কপি দিয়ে যেতে বলেছিলাম। বিষয়টি তদন্তে গেছে কিনা তা সঠিক মনে পড়ছে না বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com