শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরেপুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের উন্নয়ন মেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
আলোচনা শেষে উপজেলা চত্বরে চলা তিন দিনব্যাপী উন্নয়ন মেলার অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী করা হয়। এদের মধ্যে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ প্রথম, রহনপুর পৌরসভা দ্বিতীয়, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ তৃতীয় স্থান অর্জন করে।
পরে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com