সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে অংশগ্রহণমূলক সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২১৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্প এই সংলাপের আয়োজন করে। সরকারি কর্মকর্তা ছাড়াও ওই প্রকল্পের উপকারীভোগীরা সংলাপে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা আলতাফুর রহমান, জেনারুল ইসলাম জিন্নাহ ও নারায়ণ চন্দ্র রায়।
সংলাপে উপকারভোগীরা তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেন এবং সরকারি কর্মকর্তারা সেবা পাওয়ার ধরন ও নিয়ম নিয়ে মতামত দেন।
উল্লেখ্য, রিভাইভ প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস, হেকস ইপার সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে গোমস্তাপুর উপজেলার ৩টি ইউনিয়নে (রহনপুর, রাধানগর ও পার্বতীপুর) কাজ করছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com