বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে অর্থদন্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অপরাধে মাংস বিক্রেতা কামাল কসাইকে ১০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে এই আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এই অর্থদ- প্রদান করেন এবং জব্দকৃত গরুর মাংস মাটিতে পুতে দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা কামাল রোগাক্রান্ত একটি গরু জবাই করে কলেজ মোড় বাজারে বিক্রি করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অবহিত করেন। এই খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি ঘটনাস্থলে এসে সত্যতা পান।
পরে উপজেলা নির্বাহী অফিসারকে তিনি খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা ওই বাজারে এসে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৬০ কেজি মাংস তাঁর উপস্থিতিতে মাটিতে পুতে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com