শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃআজিজ, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান ,আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার ও মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাহরিয়ার জামান আনসারী, এন্তাজুল হক তাসরিফ আহমেদ, দূরুল হোদা,মুরশালিন হক প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা -কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com