
বিডি ঢাকা ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কৃষক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম আনসারী। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল। প্রধান আলোচক ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, তোসিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাশির।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবুর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, আমিনুল ইসলাম, শহিদুজ্জামান আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিমুল হকসহ অনেকে।
সভায় আগামী ১৬ নভেম্বর সারাদেশের সঙ্গে গোমস্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।