মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ পরিবার পেল সেমিপাকা টয়লেট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬টি পরিবার সেমিপাকা টয়লেট পেয়েছে। রবিবার বিকেলে তাদের মধ্যে সেমিপাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়।
অগ্রদূত বাংলাদেশ’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে এসব মালামাল হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উঠান বৈঠক ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ।
সূচনা বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অগ্রদূত বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com