শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে জেলেদের বিরুদ্ধে ইজারা নেয়া বিল দখলের অভিযোগ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সিংগাবাদ পাথার বিল জেলেরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে ইজারাদার। বৃহস্পতিবার রাত থেকে বিল দখলে নিয়ে তারা মাছ শিকার শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক সমঝোতা বৈঠকের মাধ্যমে তাদের ( ইজারাদার -জেলে)  দ্বন্দ্বের সাময়িক অবসান হয়। বৃহস্পতিবার রাতের ঘটনায় তাদের সমঝোতা ভেস্তে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ ঘটনায় অন্যান্য বিলেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিল সংশ্লিষ্টরা।  ওই বিল ইজারাদার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে হওয়া সমঝোতার সকল সিদ্ধান্ত মেনে চলছিলাম কিন্তু জেলেরা সেই  সিদ্ধান্ত অমান্য করে

 

বৃহস্পতিবার রাত থেকে এক রকম ঘোষণা দিয়েই জলদস্যুর মত তাদের জন্য বরাদ্দকৃত এলাকা বাদ দিয়ে বিলে মাছ ধরা শুরু করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি।   এ বিষয়ে জেলে নেতা দূরুল হোদা জানান, বিল ইজারাদার যে অভিযোগ করছেন তা মিথ্যা। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে হওয়া সমঝোতা মেনে মাছ শিকার করছি।  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আলমাস আলী সরকার জানান, ওই বিলের  ইজারাদার বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানিয়েছে। তবে অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com