বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে নারীকে ধর্ষণের চেষ্টা।। আটক -১

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৪৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক নারী( ৪৩)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক আশ্বিন বর্মন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের নেপাল বর্মনের ছেলে। এ ঘটনার মূল আসামি একই গ্রামের দাউদ আলীর ছেলে মনিরুল( ৪৮) পলাতক রয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে ওই নারী গোমস্তাপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তারা দুইজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা বের হয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন থানায় ওই নারী একটি অভিযোগ দিলে পুলিশ একজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আটককৃত আশ্বিনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার মূলহোতা মনিরুলকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com