সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করে। এছাড়া মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত/প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে আয়োজিত বিজয় মেলায় ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com