সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে বোরো ধান কাটার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২১৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদকৃত জমিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন ষাঁড়বুরুজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধান কাটার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষক সাইদুল ইসলাম, রফিকুলসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও অন্য কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলার রহনপুর ইউনিয়নের নওদা মিশন ষাঁড়বুরুজ এলাকায় ৫৪ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ওই জমিতে প্রদর্শনী হিসেবে উচ্চ ফলনশীল জাত এসএল ৮-এইচ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়। কম্বাইন হারভেস্টরের মাধ্যমে তা কাটা হবে। তারা আশা করছেন বাম্পার ফলন হবে।
কৃষি ক্ষেত্রে শ্রমিক সংকট মোকাবিলা ও কৃষিযন্ত্র ব্যবহারের লক্ষে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান অন্য অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com