বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে ব্রিধান-৮৯ বিঘায় ফলন ৩০ মণ, শুরু হয়েছে কাটা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৩১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উচ্চ ফলনশীল জাতের ব্রিধান-৮৯ নমুনা হিসেবে কাটা শুরু হয়েছে। এই ধানের ফলন পাওয়া গেছে প্রতি বিঘায় প্রায় ৩০ মণ।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড় এলাকায় এ ধান কাটার উদ্বোধন করা হয়।
এই ধানের নারী কৃষক মরিয়ম বেগমের জমিতে কাটা-মাড়াই অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক, মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমানসহ অন্যরা।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, গোমস্তাপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাত ব্রিধান-৮৯ চাষাবাদ করা হয়েছে। এ জাতের ধানটি ব্রি-২৯ এর মতো। আধুনিক উচ্চ ফলনশীল বা উফশী ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। এ ধানের ভাত খেতে সুস্বাদু। আজ মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকার একটি ধান ক্ষেতে এ ধান কাটা ও মাড়াই করা হয়। বিঘাপ্রতি ৩০ মণ ফলন পাওয়া গেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com