শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে সনি(৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ওই যুবককের লাশ উদ্ধার করে।ওই যুবক উপজেলার চৌডালা ইউনিয়নের ফুটবল মাঠ এলাকার সাখাওয়াত হোসেন (সাক্কুর) ছেলে ।

পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চৌডালা ফুটবলমাঠ এলাকার মহানন্দা নদীতে গোসলে নেমে সে পানিতে ডুবে যায় । ওইদিন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান,মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত মৃগীরোগে ভুগছিল। বুধবার দুপুরে সে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com