বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেনের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাউস নগর গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও বাহার আলী, প্রবীণ আওয়ামী লীগ নেতা এমরান আলিসহ অনেকে।
জানাজার আগে পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেনের প্রতি গার্ড অব অনার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com