বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকা গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় তিনি তিন উপজেলার জন্য তিনটি প্রেস কার্যালয় নির্মাণ করবেন বলে জানান।
শুক্রবার বিকেলে রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
গোলাম মোস্তফা বিশ্বাস আরো জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকলের অংশগ্রহণে নির্বাচন হোক এই বিষয়কে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য থাকাকালীন তিনি তার নির্বাচনী এলাকায় শিক্ষা, বিদ্যুৎ ও রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়ন কাজ করেছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য তিন উপজেলার সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময় সভায় তিন উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com