বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে রোজিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে সীমান্তের ২২৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি বিএসএফ’র গুলিতে রোজিম মারা গেছেন।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও স্থানীয়রা জানায়, গোমস্তাপুরের নগরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রোজিমসহ ৫/৬ জন যুবক শনিবার গভীর রাতে গরু আনতে সীমান্তে যায়। এসময় ভারতের মালদা জেলার ১৫৯ আরকে ওয়াদা বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রোজিম মারা যায়। রোজিমের মরদেহ ভারতীয় অংশেই রয়েছে।

এ ব্যাপারে বিজিবি’র নওগাঁস্থ ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে তারা সীমান্তে হত্যাকান্ডের ঘটনাটি শুনেছেন। ওই ব্যক্তির মরদেহ ভারতীয় অংশে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com