সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গোমস্তাপুরে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এগারোটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ভবনগুলোর উদ্বোধন করেন।
দুপুরে রহনপুর পিএম আইডিয়াল কলেজে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য ও মহিলা লীগ নেত্রী সাবিহা শবনম কেয়া, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়ালসহ অন্যরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত গোমস্তাপুর উপজেলার এগারোটি ভবনের মধ্যে রয়েছে খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আলীনগর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, চেরাডাঙ্গা বয়েজ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, বেগুনবাড়ি বিআইবি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, বোয়ালিয়া বইরতলা দাখিল মাদ্রাসার ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, বেগমনগর দাখিল মাদ্রাসার ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন ও জনতা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভিতবিশিষ্ট ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ। প্রসঙ্গত, ভবনগুলো এর আগে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com