বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুরে ৭২ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও অর্থ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এসব বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সুবিধাভোগী রেজাউল।
প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকা-/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গোমস্তাপুর উপজেলার ৭২ পরিবার ও প্রতিষ্ঠানকে ১২০ বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com