শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমাস্তপুরে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় এমপি জিয়াউর রহমানরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোমস্তাপুর সলেমান মিঞা ডিগ্রি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।
হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সুবিধাভোগী নুরুজ্জামান, মটরী বেগম, মর্জিনা বেগম, হানিফসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় যতরকম সুবিধা আছে তার সুফল গ্রামের বাসিন্দাদের প্রচার করার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com