বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঘিয়ন বেগুন ৮০ টাকায় থেকে গেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট কাঁচা বাজারে দেখা যায় ঘিয়ন বেগুন প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুরুতেও একই দাম ছিল বলে ব্যবসায়িরা জানিয়েছেন। সবমিলিয়ে বাজার পরিস্থিতি গত সপ্তাহের মতোই রয়েছে। তবে চালের দাম কিছুটা বেড়েছে বলে তারা জানান।
স্টেডিয়াম মার্কেটে আনোয়ার অটো রাইস মিলের চাল বিক্রেতা জানান, ধানের দাম বৃদ্ধির কারণে জিরাসাইল চালের দাম বেড়ে ২৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭শ টাকায়।
নিউ মার্কেট মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান জিরাসাইল ৬৫-৭০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, লাল স্বর্ণা ৫০ টাকা, ২৮ চাল ৬০ টাকা ও নতুন আতপ চাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
অন্যদিকে ২৪০ টাকা, রসুন ২৪০ টাকা, গ্রীষ্মকালীন দেশী পেঁয়াজ ৭০-৭৫, মুশুর ডাল ১৩০ টাকা, মটর ডাল ও ছোলার ডাল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪২ টাকা। সবজি বিক্রেতা শহিদুল ইসলামসহ অন্যরা জানান, ঘিয়ন বেগুন প্রতিকেজি ৮০ টাকা, ইরি বেগন ৬০ টাকা, ফুল কপি ৪০ টাকা, পাতা কপি ২০ টাকা, নতুন আলু ৫০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, শিম ৬০-৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, করলা ১শ টাকা, টমেটো ৪০-৮০ টাকা এবং লাউ প্রতিটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা জানান, সাইজ অনুযায়ি রুই মাছ ২৪০ টাকা থেকে ৩৬০ টাকা, বড় কাতল ৮শ টাকা, ব্রিগেড ২৩০ টাকা, পাঙ্গাস ২শ টাকা, পাবতা ৮শ টাকা, ট্যাংরা ৬শ-১ হাজার টাকা, পিয়লি ৯শ টাকা, চিংড়ি ৮শ-১ হাজার টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা আবু বক্কারসহ অন্যরা জানান, দেশী মুরগি প্রতি কেজি ৪৫০-৪৬০টাকা, সোনালী ২৭৫ টাকা, ছোট সাইজের ব্রয়লার ২শ টাকা, প্যারেন্স ৩৫০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা, লাল লিয়ার ২৭০ টাকা, পাতি হাঁস ৫শ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭শ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com