বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কালাম (৫৫) পটিয়ার উত্তর খরনা ফকিরপাড়ার কালা মিয়ার ছেলে। আহতরা হলেন– ওই এলাকার আব্দুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো: ব ১৫-৮৮৩৪) ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. ফটিক ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড বাজারের একটি চায়ের দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে ওই যুবককে চাপা দেয়।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com