সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চট্টগ্রামে সেঞ্চুরি পেরিয়েছে আট সবজি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চট্টগ্রামে হঠাৎ আরেক দফা বেড়েছে সবজির দাম। গেল এক সপ্তাহে পাঁচ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে ৯ সবজির। এরমধ্যে সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত বেড়েছে বরবটির দাম। এর বাইরেও দাম বেড়েছে বেগুন, করলা, কাকরল, পেঁপে, টমেটো, পটল, মিষ্টি কুমড়া ও শসার।

 

গতকাল নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, বিবিরহাট, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়ি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

 

সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল এক সপ্তাহের ব্যবধানে ৮০ টাকা বেড়ে বরবটি ১২০ থেকে ১৬০, ১০ টাকা বেড়ে বেগুন ১০০, ১০ টাকা বেড়ে পেঁপে ৪০, ২০ টাকা বেড়ে করলা ১০০, ১০ টাকা বেড়ে পেঁপে ৪০, ২০ টাকা বেড়ে কাকরল ১২০, পাঁচ টাকা বেড়ে মিষ্টি কুমড়া ৪৫, ৪০ টাকা বেড়ে টমেটো ২০০, ১০ টাকা বেড়ে পটল ৭০ এবং ২০ টাকা বেড়ে শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে শিম ২০০, বাঁধাকপি ৭০, আলু ৫০, ঢেঁড়স ৭০, গাজর ১৬০, কাঁচা মরিচ ২৪০, চিচিঙ্গা ৭০, বিলেতি ধনিয়া ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরমধ্যে কাকরল, বেগুন, বরবটি, করলা, টমেটো, শিম, গাজরসহ অন্তত ৮টি সবজির দামই ১০০ টাকার বেশি।

 

এদিকে পাইকারিতে দাম কমায় খুচরায়ও কমেছে পেঁয়াজের দাম। তবে পাইকারিতে আদা-রসুনের দাম কমলেও খুচরায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে এই দুই পণ্য। এরমধ্যে পেঁয়াজ ১০০, রসুন ২৪০ এবং আদা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বন্দরনগরে।
লইট্টা, তেলাপিয়া ও পাঙাস মাছের দাম ২০ থেকে ৪০ টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে মাংসের দাম।

 

নগরে লইট্টা ১৬০, পাঙাস ও তেলাপিয়া ১৮০, নারকেলি ২০০, কাতলা ৩২০, রুই ৩৮০, পোয়া ৩০০ এবং পাবদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। দেশি ৫২০, সোনালি ৩৪০ এবং ব্রয়লার মুরগি ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে চট্টগ্রামের বাজারে। এর বাইরে ৭৮০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com