মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চট্টগ্রামে ৩ গাড়ির সংঘর্ষে আহত ২০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে থাকা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক, চালকের সহকারীসহ অন্তত ২০ জন বাস যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।
বাসযাত্রী আব্দুল আউয়াল বলেন, ‘বাসের পেছন দিকে আমার সিট ছিল। হঠাৎ পরপর দুটি বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পেছন দিকের কয়েকজন যাত্রী ছাড়া বাসের প্রায় সবযাত্রী আহত হয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন জানান, ‘দুর্ঘটনার পর ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, ‘দ্রুতগতির একটি বাস পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com