রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চর অনুপনগরে পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে চর কাসিমপুর ঈদগাহ পর্যন্ত ৭০০ মিটার ও সুধা নাপিতের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে প্রথমটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬৮ লাখ ২২ হাজার ৫৮৪ টাকা ও পরেরটা ৪৭ লাখ ৩৭ হাজার ৮৩১ টাকা।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে আব্দুল ওদুদ এমপি এই কাজের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে আব্দুল ওদুদ এমপি জনসাধারণের উদ্দেশ্যে বলেন- প্রয়োজন হলে রাস্তা বাঁচাতে প্রটেকশন ওয়াল তৈরি করা হবে। আপনারা জানাবেন।স্থনীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এই কাজ বাস্তবায়ন করছে।
এদিকে ৬৫ নং চর অনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল ওদুদ এমপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com